বুধবার (৫ আগস্ট) রাতে ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের স্মরণে গত শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় স্মারক তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। ওই দিনই গভীর রাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিয়ে দ্রুত সটে পড়ে। এতে তোরণের নিচের অংশ আংশিক পুড়ে যায়।
পরবর্তীকালে এ ঘটনায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানসহ ৩৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৪০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।




