নারায়ণগঞ্জ ।
,

ইলিয়াস আলী গু’মের সাথে জড়িত আরেকজন আটক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে বলপূর্বক গুম ও হত্যার অভিযোগে চলমান তদন্তে নতুন একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে।

বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে বিমান বাহিনীর যথাযথ কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে। বিমান বাহিনী জানিয়েছে, প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, গত ২১ জুন ২০২৬ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম ও হত্যার অভিযোগসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে এম ইলিয়াস আলীর গুম ও হত্যাকাণ্ডে তৎকালীন স্কোয়াড্রন লিডার সাইফুর রহমানের নাম উঠে আসে। অভিযোগ অনুযায়ী, ওই সময় তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ইন্টেলিজেন্স উইংয়ে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, উইং কমান্ডার মো. সাইফুর রহমান সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের মেয়ের জামাতা। তবে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এখনো বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।

এই ঘটনায় তদন্ত ও বিচারিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তদন্তের চূড়ান্ত ফলাফল এবং আদালতের রায়ের মাধ্যমে অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >