নারায়ণগঞ্জ ।
,

ডিবির জালে মোবাইল ছিনতাই চক্র, উদ্ধার ২২ ফোন

গাইবান্ধা সদর থানার একটি ছিনতাই মামলার তদন্তে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকৃত ২২টি মোবাইল ফোন উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গাইবান্ধা সদর থানার মামলা নং-৩৪ (তারিখ: ২২ জুলাই ২০২৬, ধারা-৩৯২, পেনাল কোড) তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাইকারী মো. আয়াত খান (২৫) এবং চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত মো. মাসুম মিয়া (৩০) ও মো. রানা (২৮)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আয়াত খানের স্বীকারোক্তির ভিত্তিতে গাইবান্ধা শহরের ফিরোজা মার্চেন্ট প্লাজার একটি মোবাইলের দোকান থেকে ছিনতাইকৃত ২০টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আয়াত খানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় পূর্বে ১০টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >