নারায়ণগঞ্জ ।
,

বন্দরে বৈষম্য বিরোধী আন্দোলনের  মামলায় মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম গ্রেপ্তার

বন্দর প্রতিনিধি: বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার মামলায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা আরাফাত কবীর ফাহিম বন্দর থানার নবীগঞ্জ নূরবাগ এলাকার মৃত বীরমুক্তিযোদ্ধা জসিম উদ্দিন কবিরের ছেলে।

ধৃতকে বন্দর থানার দায়েরকৃত ৩(১১)২৪ নং মামলায় শুক্রবার     (২৪ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার   (২৩ জুলাই) রাতে বন্দর থানার নবীগঞ্জ  এলাকায় অভিযান চালিয়ে তাকে  গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের  ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর  আ’লীগ ও যুবলীগ নেতাদের সাথে যোগসাজসে ধৃত ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম   সন্ত্রাসী হামলা চালায়। গত বৃহস্পতিবার  রাতে বন্দর থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার নবীগঞ্জ  এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।


বন্দর থানার ওসি জামাল উদ্দিন  জানান, ধৃতকে বন্দর থানার দায়েরকৃত বৈষম্য বিরোধী আন্দোলনে ৩ (৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।  নৈরাজ্য  সৃষ্টিকারিদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >