২২ জুন রাতেই সিলেট ছাড়ছেন সিলেটের ডিসি সরওয়ার আলম এবং ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পেলেন পিংকি সাহা। এক ভক্তের ফেসবুক স্টাটাস তোলে ধরা হল:
এক গ্রুপের ষোল কলা পূর্ণ হল। আর সমগ্র সিলেটবাসীর হৃদয়ে রক্তক্ষরণ।
এর মধ্যেই ২২ রাতে সিলেট ছেড়ে যাচ্ছেন বিদায়ী জেলা প্রশাসক সরোয়ার আলম। আগামীকাল ২৩ জুন মঙ্গলবার থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন পিংকি সাহা।
অনেক অনেক শুভকামনা সরোয়ার আলমের জন্য। হাটে হাড়ি ভেঙ্গে গেলেন তিনি।
হযরত শাহজালালের দরগার মানুষের দানের অর্থের একটা হিসাব দিয়ে গেলেন।
মাত্র তিন দিনে যেখানে ১৭ লক্ষ ৬৫ হাজার টাকা জমা হয়।
সেখানে সপ্তাহ কিংবা মাসে অথবা বছরে কত টাকা চেয়ে জমা হয় তার হিসাব একমাত্র উপরওয়ালাই জানেন।
সিলেটে যতটুকু জানি এই প্রথম মনে হয় কোন জেলা প্রশাসকের বদলির পর তার পক্ষ নিয়ে আন্দোলন হল।
সম্পূর্ণ একটি আমজনতার আন্দোলন।
বিদায়ী জেলা প্রশাসক কে অভিনন্দন । ভালোয় ভালোয় আলোয় আলোয় কাটুক আপনার আগামী দিনগুলো।





