কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সম্মানা পুরস্কার অর্জন করেছেন মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান| মঙ্গলবার (১৬ জুন) মুন্সিগঞ্জ জেলা পুলিশ প্রশাসন আয়োজিত মাসিক সভায় বিগত মে মাসের কর্ম-মূল্যায়নে উত্তম কাজের ¯^ীকৃতি ¯^রুপ এই সম্মাননা পুরস্কার প্রাপ্ত হন তিনি| এতে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গোয়েন্দা শাখায় কর্মরত এই চৌকশ পুলিশ অফিসার|
উল্লেখ্য, পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার, ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও আসামী গ্রেফতার, মাদক উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মুন্সিগঞ্জ জেলাজুড়ে সফলতার সাক্ষর রেখে যাচ্ছেন এসআই কামরুল হাসান|
এর আগে তিনি পাশর্^বর্তী জেলা নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা সহ জেলা গোয়েন্দা পুলিশে দীর্ঘ সময় কর্মরত ছিলেন| সেখানে দায়িত্ব পালনকালে অপরাধীদের জন্য এক আতঙ্কের নাম হয়ে উঠেছিলেন কামরুল ইসলাম| কাজের প্রতিদান ও ¯^ীকৃতি ¯^রুপ অসংখ্যবার শ্রেষ্ঠত্বের সম্মাননা পুরস্কারে ভূসিত হয়েছিলেন তিনি| এবার মুন্সিগঞ্জ জেলাতেও একই ভাবে সফলতার সাক্ষর রেখে চলেছেন এসআই কামরুল হাসান|





