নারায়ণগঞ্জ । রবিবার
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় পাউবো কলোনির লেকে মাছ ধরাকে ঘিরে প্রশ্ন

খুলনার পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কলোনির একটি লেক থেকে বিপুল পরিমাণ মাছ ধরে বিক্রি করার ঘটনা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট এক কর্মকর্তার নির্দেশনায় মাছ ধরার এ কার্যক্রম পরিচালিত হয়।

স্থানীয় সূত্র জানায়, গত ৭ জুন লেকে জাল ফেলে রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা হয় এবং পরে সেগুলো বিক্রি করা হয়। তবে এ বিষয়ে কোনো সরকারি অনুমোদন বা নোটিশ প্রকাশ করা হয়নি বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন বলেন, মাছগুলো সরকারি অর্থে চাষ করা হয়নি। আগের কয়েকজন কর্মকর্তা ব্যক্তিগত অর্থে মাছ ছেড়েছিলেন, তাই বিক্রির অর্থ সরকারি রাজস্ব খাতে জমা দেওয়া হয়নি।

এদিকে নির্বাহী প্রকৌশলী এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >