বুধবার (১৩ মে) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের , চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।
পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।





