নারায়ণগঞ্জ । শুক্রবার
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতের বিভীষিকা; অগ্নিকান্ডে পুড়ে ছাই কারখানাসহ ঘড়বাড়ি

চট্টগ্রামের বাকলিয়ায় এক্সেস রোডে শনিবার রাত ১:৩০মিনিটে একটি ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সময়ের ব্যবধানে আগুনের তীব্রতা বাড়ে এবং পাশের আরো একটি প্লাস্টিক কারখানায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নেভানোর জন্য যোগ দেয় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। ফায়ার সার্ভিসের সঙ্গে এলাকাবাসির যৌথ প্রচেষ্টায় ৩ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে|

রাতের আধারে এমন আকস্মিক বির্পযয়ে, কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও দিনমজুর মানুষের ২০টিরও বেশি ঘড়বাড়ি পুড়ে যাওয়ায় এলাকাবাসি ক্ষোভ প্রকাশ করেছে। এতে অন্তত ৫০/৬০ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে ধারণা করছেন দুর্ঘটনায় কবলিত পরিবারেরা। স্থানীয়রা বলছেন আবাসিক এলাকার ঘনবসতির কোল ঘেসে এমন দাহ্য কলকারখানা বেআইনি এবং অবৈধ।

জানা গেছে গত ৭/৮ বছর আগেও একই দুর্ঘটনার সাক্ষী হয়েছে বাকলিয়ার মানুষ তবুও টনক নড়েনি প্রশাসনের। এলাকাবাসির পক্ষ থেকে এমন অবৈধ দাহ্যপদার্থের কারখানা উচ্ছেদের আহবান জানানো হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান জানান, কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। পর্যাপ্ত পরিমান পানি না পাওয়ায় শুরুতে সমস্যায় পড়তে হয়। তারপরও ভোররাত ৪টা ৪৫ মিনিট থেকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

অন্যদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি,এবং আগুনের সূত্রপাত সম্পর্কেও কিছু জানা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতি এবং মূল কারন জানা যাবে ।

জানা গেছে ঝুট গোডাউনের মালিকের নাম নাসির সওদাগর এবং প্লাস্টিক কারখানার মালিকের নাম মোঃ মহিউদ্দিন। ভয়ংকর এই অগ্নিকান্ডের পরেও মালিকদের কারোরই দেখা মেলেনি।

তবে কারখানার এক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, তাদের স্থাপনা কোনোভাবেই অবৈধ নয়। কারখানার রয়েছে সরকারি অনুমোদন, রয়েছে সিটি কর্পোরেশন কর্তৃক বৈধতা। ঐ কর্মকর্তা আরোও জানান,বৈদ্যুতিক শট সার্কিট থেকেই এমন অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২টি কারখানা মিলে ৫ কোটি টাকার সমপরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >