নারায়ণগঞ্জ । রবিবার
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে রোহিঙ্গা তরুনী আটক

নারায়ণগঞ্জে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন এক রোহিঙ্গা তরুণী। বুধবার (২৭ আগস্ট) দুপুরে ফতুল্লার ভুইগড়স্থ নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তরুণীর নাম হাসিনা (২৯), কক্সবাজারের টেকনাফ থানার দক্ষিন হ্নীলার জালাল আহম্মেদের মেয়ে। পুলিশ ও পাসপোর্ট কার্যালয় সূত্রে জানা গেছে, হাসিনা দুপুর তিনটার দিকে পাসপোর্টের জন্য আবেদন করেন। কাগজপত্র যাচাই-বাছাই করার সময় কর্মকর্তারা শনাক্ত করেন যে তিনি রোহিঙ্গা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় অফিসের কর্মকর্তারা বিষয়টি শনাক্ত করেন। পুলিশকে অবহিত করা হলে আমরা হাসিনাকে আটক করে থানায় নিয়ে আসি। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দালালের মাধ্যমে বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরি করে বিদেশে পালানোর চেষ্টা করছিলেন।”

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদেরও শনাক্ত করা হচ্ছে এবং তাদের আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >