নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা ব্রাজিলে অনুমোদিত

ব্রাজিল বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ‘আনভিসা’ এই টিকাকে অনুমোদন দেয়, যা ডেঙ্গু রোগ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এই টিকাকে বিশেষভাবে ‘ঐতিহাসিক’ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সাও পাওলোতে অবস্থিত বুটানটান ইনস্টিটিউট ‘বুটানটান-ডিভি’ নামের এই টিকা তৈরি করেছে। ১২ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য এটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিজ্ঞানীরা আশা করছেন, এক ডোজেই কার্যকর হওয়ায় টিকাদান কার্যক্রম দ্রুত ও সহজভাবে সম্পন্ন করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >