নারায়ণগঞ্জ ।
,

সৌদি বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এসব হামলা নিরীহ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও হুমকি তৈরি করছে।


বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি হামলা হয়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এতে তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক। আহতদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। হামলার পরপরই তাদের হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম হামলাটি বিমানবন্দরের বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। দ্বিতীয় হামলার লক্ষ্য ছিল দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদিয়ার একটি উড়োজাহাজ। হামলায় বিমানবন্দরের কিছু স্থাপনা ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়েছে।


হামলার পর বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে বিমানবন্দরের কার্যক্রম আবার চালু করা হয়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথে বিমান চলাচলও স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >