নারায়ণগঞ্জ ।
,

মোদির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার ইউএনবি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি ও দুই দেশের মধ্যে চলমান বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদী সোমবার (১০ আগস্ট) প্রথমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়া, পারস্পরিক আস্থা বৃদ্ধি ও অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকের পরই সোমবার বিকেলে দিল্লি যান দীনেশ ত্রিবেদী।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >