আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার স্বর্ণের দাম কমেছে। সর্বশেষ আন্তর্জাতিক বাজার দর বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
বাজারের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় সকাল ৭টা ১৪ মিনিটে স্পট গোল্ডের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,০৪৫ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। এর আগে আগের সেশনে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ পর্যন্ত বেড়েছিল।
অন্যদিকে, আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্সের দাম দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,০৪৩ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার পর মূল্যস্ফীতি মোকাবিলা নিয়ে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্শের মন্তব্যও বিনিয়োগকারীরা মূল্যায়ন করছেন।
মার্কিন ট্রেজারি বন্ডের লাভ বৃদ্ধি সাধারণত সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দেয়। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়।





