নিউইয়র্ক নিকস ৫৩ বছর পর এনবিএ চ্যাম্পিয়নশিপ জেতার আনন্দে যখন পুরো শহর উৎসবে মেতে উঠেছিল, তখন সেই উদযাপনই একপর্যায়ে সহিংসতা ও বিশৃঙ্খলায় রূপ নেয়। নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে গুলির শব্দ শোনা গেলে আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করে। একই সময়ে আরেকটি ঘটনায় পুলিশের হাতে একজনের কাছ থেকে ভর্তি ম্যাগাজিনসহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, টাইমস স্কয়ারের ৪২তম স্ট্রিট ও ব্রডওয়ে সংলগ্ন এলাকায় পরপর কয়েকটি গুলির শব্দ শোনা যাচ্ছে। নিকসের শিরোপা জয় উদযাপনে হাজারো সমর্থক ওই এলাকায় জড়ো হয়েছিলেন। এ ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোর গুলিবিদ্ধ হয়। প্রচণ্ড ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় তাকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়।
শুধু গুলির ঘটনাই নয়, উদযাপনের মধ্যে আরও কয়েকজন আহত হন এবং বিভিন্ন স্থানে সম্পদের ক্ষয়ক্ষতি ঘটে। চারজন ছুরিকাঘাতেরও শিকার হন বলে জানা গেছে।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন পুলিশ সদস্য এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে একটি লোডেড আগ্নেয়াস্ত্র জব্দ করছেন।
উল্লাস চলাকালে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বেসবল ব্যাট দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালায়, গাড়ির কাচ ভাঙচুর করে এবং কয়েকটি স্কুলবাস ও পুলিশ যানবাহনে আগুন ধরিয়ে দেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। অনেক সমর্থক ল্যাম্পপোস্ট ও ট্রাফিক সিগন্যালের ওপর উঠে পড়েন এবং জনসমাগমের মধ্যেই আতশবাজি ফোটান।
ক্ষতিগ্রস্ত স্কুলবাসগুলোর কিছু বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপলক্ষে দর্শক পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল। কয়েকজন বাসের ছাদে উঠে পড়েন, কেউ ভেতরে ঢুকে চালকের আসনেও বসেন। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সমর্থক পরিবহনে ব্যবহৃত অন্তত একটি হলুদ স্কুলবাসে আগুন লাগানো হয়।
এ সহিংস পরিস্থিতিতে অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে একজন মুখে ঘুষির আঘাত পান এবং আরেকজনের ওপর কাচের বোতল নিক্ষেপ করা হয়।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, বিভিন্ন অভিযোগে মোট ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তার ওপর হামলা, অবৈধ অস্ত্র রাখাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
তবে এসব অপ্রীতিকর ঘটনার মধ্যেও নিকসের এই শিরোপা জয় ক্লাবটির ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। ১৯৭৩ সালের পর এবারই প্রথম দলটি এনবিএর সর্বোচ্চ ট্রফি জিতল। ১৯৯৯ সালের পর এই প্রথম তারা ফাইনালে উঠেছিল। ইতিহাসে এটি ছিল তাদের তৃতীয় ফাইনাল উপস্থিতি, যেখানে আগের দুইবার তারা পরাজিত হলেও এবার শিরোপা নিজেদের করে নিতে সক্ষম হয়েছে।
নিকসের সাফল্য উদযাপনে আগামী বৃহস্পতিবার আয়োজিত বিজয় মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার

নিকসের সাফল্য উদযাপনে আগামী বৃহস্পতিবার আয়োজিত বিজয় মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।