হাওড়া স্টেশন চত্বরকে বেআইনি দখলদার মুক্ত করতে পদক্ষেপ। রেলযাত্রীদের সুবিধার্থে বেআইনি দখলদার মুক্ত করতে অভিযান। বেআইনি দখলদার মুক্ত করতে চলল বুলডোজার। দীর্ঘদিন হাওড়া স্টেশন সংলগ্ন এলাকার বহু জায়গা দখল করে রেখেছিল বেআইনি দখলদাররা। হাওড়া স্টেশন ও সংলগ্ন এলাকায় মানুষের যাতায়াতের সুবিধার্থে বেআইনি দখলদার মুক্ত অভিযান। হাওড়া স্টেশন চত্বর বেআইনি দখলদার মুক্ত করতে RPF-এর অভিযান।
পুলিশের তরফে মাইকিং করে বলা হয়, ‘যাঁরা প্যাসেঞ্জার স্টেশনে চলে যান। যাঁরা বাস ধরবেন বাস ধরুন। এখানে কোনও নাটক হচ্ছে না। আপনারা প্লিজ নিজের নিজের কাজ করুন। প্রশাসনকে প্রশাসনের কাজ করতে দিন। এরপরেই চালানো হয় বুলডোজার।
দীঘদিন ধরেই হাওড়া স্টেশনের ক্ষেত্রে অভিযোগ ছিল, স্টেশনে ঢোকার যে রাস্তা, সেখানে বেআইনি দখলদাররা ডালা, ঠেলাগাড়ি, গুমটি দিয়ে অনেকদিন ধরে দখল করে রেখেছিল। যাতায়াতের পথ আটকে রাখা হতো। নিত্যযাত্রী এবং দুরপাল্লার ট্রেন যাত্রীরা অনেকদিন ধরেই অসুবিধায় পড়ছিলেন। সমস্যা হওয়ায় একাধিকবার অভিযোগও জানিয়েছিলেন তাঁরা। কিন্তু এতদিন কোনও লাভ হয়নি, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
দুরপাল্লার ট্রেনের যাত্রীদের সঙ্গে ট্রলি ব্যাগ থাকে, অন্যান্য ব্যাগ থাকে। হাওড়া স্টেশনে ঢোকার মুখে এভাবে বেআইনি দখলদারদের জমায়েত থাকার দরুণ যাতায়াতে অসুবিধা হতো তাঁদের। বিগত কয়েকদিন ধরেই হাওড়া স্টেশন চত্বরে আরপিএফের তরফে মাইকিং করা বলা হচ্ছিল যে, যাঁরা বেআইনি ভাবে হাওড়া স্টেশনের ঢোকার রাস্তা দখল করে রেখেছেন, তাঁরা যেন নিজেদের ডালা, ঠেলা, গুমটি সরিয়ে নেন।
লাগাতার মাইংয়ের পরেও যখন এইসব বেআইনি গুমটি, ঠেলা সরানো হয়নি, তখন শনিবার রাতে বুলডোজার নিয়ে অভিযান চালায় আরপিএফ। হাওড়া স্টেশন চত্বর বেআইনি দখলদারদের থেকে মুক্ত করার জন্য অভিযানে নামা হয়। বুলডোজার চালানোর আগে মাইকিং করা হয় আরপিএফের তরফে। তারপরেও যখন কেউ কোনও উদ্যোগ দেখাননি, তখন শুরু হয় অভিযান।
হাওড়া এবং শিয়ালদা স্টেশনের ভিতরেও বেআইনি দখলদারি মুক্ত করতে অভিযান চালানো হয়। বেআইনি দখলদারি কোনও স্টেশন চত্বরে (ভিতরে কিংবা বাইরে) বরদাস্ত করা হবে না। সাধারণ যাত্রীদের সুবিধার্থেই এই উদ্যোগ নিয়েছে সরকার। হাওড়া স্টেশন চত্বর বেআইনি দখলদার মুখত করতে আরপিএফ অভিযান চালিয়েছে এবং তাদের তরফে জানানো হয়েছে যাতে আর কেউ এভাবে স্টেশনের বাইরে এবং ভিতরে কোনও জায়গা বেআইনি ভাবে দখল করে না রাখেন। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।







