নারায়ণগঞ্জ । শুক্রবার
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইংরেজি নববর্ষে আতশবাজি, ফানুস ও পটকা ব্যবহার নিষিদ্ধ

ইংরেজি নববর্ষ উপলক্ষে আতশবাজি, ফানুস ও পটকা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বায়ুদূষণ, শব্দদূষণ ও অগ্নিকাণ্ড রোধকল্পে এ নির্দেশনা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে পর্যালোচনামূলক এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরসহ সারা দেশে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি, ফানুস উড়ানো ও পটকা ফোটানো যাবে না।এসব কর্মকাণ্ড বায়ু ও শব্দদূষণ ঘটায়, অগ্নিকাণ্ডের সৃষ্টি করে এবং পাখির মৃত্যু ঘটায়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >