নারায়ণগঞ্জ । সোমবার
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন মামুনুল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

আগামীকাল রোববার দুপুরে তিনি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবেন। শনিবার(২৭ ডিসেম্বর) মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুর ১২টায় আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন মাওলানা মামুনুল হক। এ সময় তার সঙ্গে দলের নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ, জামায়াতসহ আট দলের যে নির্বাচনি সমঝোতা প্রক্রিয়া চলছে, তাতে মামুনুল হকের দলও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >