নারায়ণগঞ্জ । সোমবার
৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-৪ আসনে
জামায়াতের মনোনীত প্রার্থী মাও. জব্বারের বিশাল নির্বাচনী মোটর সাইকেল শোভাযাত্রা

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শন করলো জামায়াতে ইসলামী’র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সাইনবোর্ড এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ফতুল্লা, পঞ্চবটি হয়ে চাষাড়া পর্যন্ত হাজারো মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা এলাকায় ব্যাপক আলোড়ন তোলে।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন,ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে হত্যা,গুম, খুন ও নৈরাজ্যের এক অপরাজত্বে পরিনিত করেছিল। তাদের দোসরদের বলতে চাই আগামীর বাংলাদেশে কোন সন্ত্রাসীদের স্থান হবে না। আগামী দিনের বাংলাদেশ হবে শান্তি, ন্যায় ও মানবাধিকারের দেশ। যারা সন্ত্রাস, দমন-পীড়ন ও মানুষের অধিকার হরণ করেছে, ভবিষ্যৎ বাংলাদেশে তাদের জায়গা হবে না।পূর্ববর্তী সরকার দেশকে হত্যা ও নৈরাজ্যের পথে ঠেলে দিয়েছে।স্বৈরাচারী হাসিনা বিদেশে বসে দেশে ফেরার পরিকল্পনা করছে। জনগণের রায় যার বিরুদ্ধে, তাকে আর দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, নির্বাচনের পূর্বে গণ ভোটের কথা বলেছি, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করার ঘোষণার মাধ্যমে পুরো জাতি হতাশ হয়েছে। কারণ নির্বাচনের দিন সকলে ভোট নিয়ে ব্যস্ত থাকবে।নির্বাচনের দিন গণভোট আয়োজনের ঘোষণা জাতির আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা জীবন দিলেন, তাদের ত্যাগের মর্যাদা মাটিতে মিশে যাবে।

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মাওলানা আবদুল জব্বার বলেন,একটি সুষ্ঠু নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়। সন্ত্রাস, চাঁদাবাজি, হানাহানি থেকে বের হয়ে উন্নত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মোটরসাইকেল শোভাযাত্রার কারণে সড়কে সৃষ্টি হওয়া যানজট ও জনদুর্ভোগের জন্য দুঃখও প্রকাশ করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগরী সাবেক আমীর, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেলা সহকারি সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর কর্ম পরিষদ সদস্য মো. জাকির হোসাইন, অ্যাডভোকেট মাইন উদ্দিন মিয়া, মহানগরী শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মোমিন ও জামায়াতে ইসলামীর থানা আমির সেক্রেটারি ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >