নারায়ণগঞ্জ । শুক্রবার
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ,
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শনির আখড়ায় অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীর শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় যৌথ অভিযানে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (৭ নভেম্বর) মধ্যরাতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে অবৈধ অস্ত্রসহ মো. মুন্না (২৯) ও মো. রাসেল (৪২) নামে দুইজনকে আটক করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে হত্যা, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ডাকাতিসহ বি ভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। 

অভিযানে ১টি ৭.৬৫ মি.মি. পিস্তল, ২টি মোবাইল ফোন, নগদ ৮০ হাজার টাকা এবং কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে। নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >