নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সংলগ্ন শিংলাব চৌরাস্তা এলাকায় হেরা সুয়েটার কারখানার পাশে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পথচারীরা রাস্তার পাশে একটি যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। পরে খবর পেয়ে সংশ্লিষ্ট থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। অতীতে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় একই ধরনের ঘটনায় এমন ধারণা পাওয়া গেছে, যেখানে অজ্ঞাত যুবকদের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।

উদ্ধারকৃত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

ঘটনাটি রহস্যজনক উল্লেখ করে পুলিশ জানিয়েছে—এটি হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, সোনারগাঁ এলাকায় এর আগেও একাধিকবার অজ্ঞাত কিংবা পরিচয়হীন লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >