নারায়ণগঞ্জ । সোমবার
১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ের বাগানবাড়িতে মাদকের গোপন আস্তানা! ‘লুঙ্গি মিজান’সহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোপন আস্তানা গড়ে মাদক ব্যবসার সময় হাতেনাতে ধরা পড়েছে দুই মাদক কারবারি। অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারকৃতরা হলো—মিজানুর রহমান ওরফে ‘লুঙ্গি মিজান’ (৩৮), পিতা মৃত মোহাম্মদ আলী, মাতা মোসাম্মৎ পারভীন সুলতানা, সাং কৃষ্ণপুরা, থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ এবং মোঃ সেলিম মিয়া (৩৩), পিতা মোঃ আবুল হোসেন, মাতা মোছাঃ সেলিনা, সাং তালতলী, থানা হুমনা, জেলা কুমিল্লা (বর্তমানে কৃষ্ণপুরা, সোনারগাঁ)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দত্তপাড়া এলাকার মতিন সাহেবের বাগানবাড়ির ভেতর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা বিক্রির উদ্দেশ্যে সেখানে মজুদ রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই বাগানবাড়িটিকে কেন্দ্র করে সন্দেহজনক কার্যক্রম চলছিল। অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বেরিয়ে আসে মাদক ব্যবসার চিত্র।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >