নারায়ণগঞ্জ ।
,

বিয়ের অনুষ্ঠানে যাবার পথে ১৪ জন নিয়ে ট্রলার ডুবি, নিহত ১ নিখোঁজ ৪

বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে আত্মীয়র বাড়ির উদ্দেশ্য আসার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে ১৪জন যাত্রীসহ একটি ট্রলার ডোবার ঘটনা ঘটেছে।

নিতে ডুবে যাওয়াদের মধ্যকার রায়েসা বেগম (৪০) নামের নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নয়জনকে জীবিত উদ্ধার করা হলেও একই পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন। তারা হলেন হেলাল উদ্দিন (৫৫), সজীব (২৪), সামিয়া (১৭) ও সামিন (৫)।

নিখোঁজরা এবং নিহত নারীর কুমিল্লা জেলার হোমনা থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, কুমিল্লা জেলাসহ বিভিন্ন স্থান হতে ডুবে যাওয়া মানুষেরা বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার (১৯) ও শিশির নামকদের বিয়েতে অংশ নিতে ট্রলারে করে রওনা দেন।

যাত্রাপথে সোনাময়ী এলাকায় পৌঁছানো মাত্রই ঝড়ের কবলে পড়ে ট্রলারটি পানির নিচে ডুবে যান। ঘটনার সময়াকলে ঘটনাস্থলের কাছাকাছি থাকা আমান কোম্পানির একটি ট্রলার দ্রুত উদ্ধারে গিয়ে জীবিত নয়জনসহ মৃত রায়েসাকে উদ্ধার করতে সক্ষম হন।

এছাড়া একই ট্রলারে ২টি গরু ও ১টি খাসিও পারাপার হচ্ছিল বলে জানা গেছে।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা.মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেছেন, আমাদের এখানে একজন নারী রোগী আনা হয়েছে এবং তিনি মৃত্যুবরণ করেছেন। তবে শুনেছি ২-৩জন নিখোঁজ অবস্থায় আছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ঘটনার সময়ে সেখানকার মানুষজন একজনকে মৃত উদ্ধার করেছেন এবং নিখোঁজ চারজনকে উদ্ধারে আমাদের ডুবুরি দল গিয়েছিল। তবে রাত্রি হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয়নি, শুক্রবার সকালে উদ্ধার কার্যক্রম চালু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >