নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁও থানা পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) ভোর ৫টা ৫ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বাস টার্মিনাল সংলগ্ন খোরশেদা সিদ্দিক সুপার মার্কেটের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—
১. মো. তরিকুল ইসলাম অন্তর (২৬), আড়াইহাজারের দেয়াবৈ এলাকার বাসিন্দা।
২. মো. রাকিব (২৫), বন্দরের সোনাকান্দা এলাকার বাসিন্দা।
৩. মো. মমিন হাসান (২১), নেত্রকোনার রামপুর নয়াপড়্যা এলাকার বাসিন্দা, বর্তমানে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ভাড়াটিয়া হিসেবে বসবাসরত।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আরিফুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



