নারায়ণগঞ্জ ।
,

সোনারগাঁয়ে সাবেক স্ত্রীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় বন্দরের সেলিম ঢাকায় র‍্যাব কর্তৃক আটক

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার একমাত্র আসামি সেলিম হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

​গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা মহানগরীর চকবাজার থানাধীন নাজিমউদ্দিন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সেলিম হোসেন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

​র‌্যাব সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ভুক্তভোগী নারীর সাথে সেলিম হোসেনের বিয়ে হয়। দাম্পত্য সম্পর্ক থাকা অবস্থায় সেলিম কৌশলে ভুক্তভোগীর আপত্তিকর ছবি ও ভিডিও নিজ ফোনে ধারণ করে রাখেন। পরবর্তীতে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটলে, সেলিম ভুক্তভোগীর নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন এবং সংবেদনশীল ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

​এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।(বি.বা.প্র) ”মামলা দায়েরের পর র‌্যাব-১০” গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে এবং আসামির অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >