নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগ

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ এলাকায় একটি ট্রাকে অগ্নিকাণ্ড ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুর দুইটার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি ট্রাককে আগুনে পুড়তে দেখেন। পরে সড়কের ওপর রক্তের দাগ দেখেন। এতে কোনো দুর্ঘটনা ঘটেছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কাঁচপুর মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ট্রাকের চালক বা সহযোগীর কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের শিমরাইল পুলিশ বক্সের পরিদর্শক জুলহাস জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে রক্তের দাগ পাওয়া গেছে, তবে কোনো আহত বা নিহত ব্যক্তিকে পাওয়া যায়নি। পরে একটি রেকার এনে পুড়ে যাওয়া ট্রাকটি জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >