নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থামিয়ে রাখা একটি মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ নভেম্বর) ভোরে সড়ক ও জনপথ অফিসের সামনে এ ঘটনাটি ঘটে।
শনিবার সকালে বাসটিতে হঠাৎ আগুন দেখা গেলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে বাসের সিট ও গ্লাস পুড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। যাত্রী বা চালক কেউ না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানায়, ‘মিনিবাসটি (নম্বর: ঢাকা মেট্রো-জ ১১-০৩৩৮) শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চালক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপথ অফিসের সামনে রেখে চলে যান।’
ওসি শাহিনূর আরও জানায়, ‘আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব না হলেও এটি যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণেও হতে পারে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।’






