নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি প্রস্তুতি মামলাসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার ৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী মামলা, সামারি ট্রায়াল ও পূর্বের ডাকাতি প্রস্তুতি মামলায় মোট ৯ জনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার একজন, সামারি ট্রায়ালের সাতজন এবং পূর্বের ডাকাতি প্রস্তুতি মামলার একজন আসামি রয়েছেন।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ব্যক্তি হলেন মোঃ কাউসার হোসেন (২০)। তিনি পাইনাদি হাজীনগর এলাকার আব্দুল জলিলের ছেলে। পুলিশি তথ্যে তিনি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য বলে উল্লেখ করা হয়েছে।

সামারি ট্রায়ালের অভিযুক্তরা হলেন—মোঃ অপু (২০), মোঃ মেহেদী (২২), শুক্কুর আলী (৩০), হানিফ (৪২), সাজ্জাদ (২৮), মোঃ বিল্লাল হোসেন (৪০) ও আব্দুর রহিম (৩৮)। তারা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ ছাড়া পূর্বের ডাকাতি প্রস্তুতি মামলায় আরিফ (২২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বরিশালের বাউফল উপজেলার আতকাখালী এলাকার মোঃ সিদ্দিকের ছেলে। বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় বসবাস করতেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >