নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৩ আগস্ট ২০২৬) ভোর ও সকালে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. শাহ আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল ভোর ৫টা ১০ মিনিটে মিজমিজি তেরামার্কেট এলাকায় ইসলাম হাজী সাহেবের বিল্ডিংয়ের পাশের পাকা রাস্তা থেকে মো. হাসান (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে, এসআই (নিঃ) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা ৩০ মিনিটে সানারপাড় বটতলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইনকামিং লেনের পাশে অভিযান চালিয়ে হালিমা আখতার (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >