নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জ ০১টি রিভলবার, ০৬ রাউন্ড গুলি,০৩টি রামদা, ০১টি মাইক্রোবাস সহ ০১ জন গ্রেফতার ।


নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে অবৈধ অস্ত্র-গুলি ও মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই, ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০২.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি সাকিনের ২নং ওয়ার্ডস্থ চিশতিয়া বেকারীর সামনে পাকা রাস্তার উপর আসামি-১। মোঃ সজিব আহমেদ (২৫), পিতা- মোঃ সানা উল্লাহ, মাতা- মৃত রাশিদা বেগম, সাং- মিজমিজি, মাইজপাড়া, ২নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এর হেফাজত হতে (০১) একটি কাঠের বাটযুক্ত কালো রংয়ের রিভলবার, যার বাটসহ আড়াআড়ি দৈর্ঘ্য ৭ ১/২ ইঞ্চি, যার গায়ে ইংরেজীতে ASTRA SPAIN R4O1150, ASTRA 680 লেখা আছে, অপর পাশে 22 LR লেখা আছে; (২) ০৬ (ছয়) রাউন্ড গুলি, যার প্রতিটি গুলিতে ইংরেজীতে E লেখা আছে; (৩) একটি পুরাতন কালো রংয়ের মাইক্রোবাস যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-২০-৫২৫৭, চেসিস নং- ZWR80-0294239, ইঞ্জিন নং- 2ZR-0A59755; (৪) একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ধারালো রামদা, যার কাঠের বাটসহ আড়াআড়ি দৈর্ঘ্য-২৪ ইঞ্চি, (৫) একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ধারালো রামদা, যার কাঠের বাটসহ আড়াআড়ি দৈর্ঘ্য-২৩ ইঞ্চি; (৬) একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ধারালো রামদা, যার কাঠের বাটসহ আড়াআড়ি দৈর্ঘ্য- ১৯ ১/২ইঞ্চি সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা সহ অস্ত্র আইনে পৃথক দুইটি নিয়মিত মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ অস্ত্র-গুলি ও মাদকসহ যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি বৈযম্য বিরোধী হত্যা মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >