নারায়ণগঞ্জ ।
,

সিদ্ধিরগঞ্জে দেশীয় পাইপগানসহ গ্রেফতার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসাসহ এক আসামিকে গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক এর নেতৃত্বে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ মে রাত ১০টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মদিনাবাগ এলাকায় রাকিব প্রধানের বাড়ির পাশের তিন রাস্তার মোড়ে অভিযান চালানো হয়। এসময় মোঃ মুরাদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি গোদনাইল ২ নং ঢাকেশ্বরী (চেয়ারম্যান অফিস) এলাকার বাসিন্দা।

অভিযানে গ্রেফতারকৃতের হেফাজত থেকে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার ও থানা থেকে লুট হওয়া অস্ত্র পুনরুদ্ধারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >