নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জের বিহারী ক্যাম্পে যৌথ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জের বিহারী ক্যাম্পে যৌথ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারী ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।


অদ্য ০৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ (শনিবার) নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় জেলা পুলিশ, বিজিবি, র‍্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে প্রায় ২০০ সদস্যের যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।


অভিযানে মোট ১১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৬ জনের কাছ থেকে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃতরা হলেন

১। নাজিম (২৮), পিতা: আবুল কাশেম, শিমুলপাড়া বিহারী ক্যাম্প, ০৬ নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
২। সাগর (২৮), পিতা: মোঃ বশির, শিমুলপাড়া বিহারী ক্যাম্প পকেট গেইট, ০৬ নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৩। ইমন মিয়া (২৭), পিতা: গোলাপ মিয়া, শিমুলপাড়া বিহারী ক্যাম্প চেয়ারম্যান অফিস এলাকা, ০৬ নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৪। রাহাত মিয়া (২০), পিতা: নাদিম মিয়া, শিমুলপাড়া বিহারী ক্যাম্প চেয়ারম্যান অফিস এলাকা, ০৬ নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৫। রাসেল মিয়া (২৭), পিতা: মৃত চুন্নু মিয়া, শিমুলপাড়া বিহারী ক্যাম্প রেলগেইট এলাকা, ০৬ নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৬। বাবুল মিয়া (৩২), পিতা: মোঃ আলী হোসেন, শিমুলপাড়া বিহারী ক্যাম্প ২ নং বালুরমাঠ, ০৬ নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

এছাড়া আটক অপর ৫ জনের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা হলেন১। ফয়সাল মিয়া (২৬), পিতা: মিজানুর রহমান, শিমুলপাড়া বিহারী ক্যাম্প, ০৬ নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
২। জীবন (২৪), পিতা: কামাল মিয়া, আদমজীনগর নতুন বাজার, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৩। মোঃ ওয়াহিদ মিয়া (২৬), পিতা: মোঃ আলমগীর হোসেন, শিমুলপাড়া বিহারী ক্যাম্প ২ নং বালুরমাঠ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।


৪। মোঃ ফারুক মিয়া (৩৮), পিতা: মোঃ আনোয়ার ভূইয়া, স্থায়ী ঠিকানা: বাংলা বাজার, সোনারগাঁও, নারায়ণগঞ্জ; বর্তমান ঠিকানা: আইলপাড়া সাতঘোড়া সিমেন্ট ফ্যাক্টরি এলাকা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৫। মোঃ বাবু (২৮), পিতা: মোঃ নুর ইসলাম, শিমুলপাড়া বিহারী ক্যাম্প ২ নং বালুরমাঠ, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসেবী, মাদক কারবারি, কিশোর গ্যাং, দুষ্কৃতিকারী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >