নারায়ণগঞ্জ । রবিবার
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে ৩ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা-এ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় ডিবির “খ” জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খান-এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

শনিবার (২ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার মজুমদার টিম্বার ফার্নিচার অ্যান্ড ডোর-এর সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে নাহিদ মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

এ সময় তার হেফাজত থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

গ্রেফতারকৃত নাহিদ মিয়া নড়াইল জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >