বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব এডভোকেট আবুল কালামের সদরাঞ্চলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বাদ আছরনারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় উদ্বোধন শেষে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ হানিফ কবিরের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব এডভোকেট আবুল কালাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা, আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।
এছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। দোয়ায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং প্রয়াত মোঃ হানিফ কবিরের রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠান ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং আগামীর নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন






