নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান বলেন, পরিবার ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক কিছু ঘটনায় তার পরিবারের সদস্যরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং মানসিকভাবে ব্যথিত হয়েছেন। এছাড়া কিছু নিরাপত্তাজনিত ইস্যুও রয়েছে, যা তাকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
তিনি আরও জানান, নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং এটি দলের কোনো সিদ্ধান্ত নয়।
সংবাদ সম্মেলনে তিনি সবার কাছে তার সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানান এবং বলেন, বর্তমান পরিস্থিতিতে পরিবারের নিরাপত্তাই তার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার।








