নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন দেওভোগ মাদ্রাসারপর এবার কাশীপুর ঈদগা সংলগ্ন দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার বিরুদ্ধে নানা প্রকার দুর্নীতি অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছে।
জানা গেছে, এই মাদ্রাসার অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা ও নানা দুর্নীতি একের পর এক অনুসন্ধানে বেরিয়ে আসছে । উক্ত মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম কতিপয় শিক্ষকসহ ক্যাশিয়ার আরিফকে নিয়ে পারষ্পরিক যোগ সাজশে নানা রকম প্রাতিষ্ঠানিক ও আর্থিক অনিয়ম দুর্নীতি করছে বলে অভিযোগ পাওয়া গেছে । অভিযুক্ত অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আলম বর্তমান নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে কমিটির অনুমোদন ছাড়া ভুয়া বিল ভাউচারের মাধ্যমে আর্থিক দুর্নীতি করে চলেছেন। ভাইস প্রিন্সিপাল মনিরুজ্জামান সহ তারা একে অপরের কু পরামর্শে সীল স্বাক্ষর ছাড়া অর্থ উন্নয়ন উপ কমিটির আহ্বায়ক জনাব হাবিবুল্লাহর স্বাক্ষর ছাড়া অর্থ ভাউচার পাস করিয়ে কৌশলে অর্থ আত্মসাৎ করছেন।
কমিটির নব নির্বাচিত নেতৃবৃন্দরা জানিয়েছেন, মাদ্রাসার গভর্নিং বডির বর্তমান সিনিয়র সহ-সভাপতি নাজিম বিশ্বাসকে অবহিত না করে দুর্নীতিবাজ অধ্যক্ষ ও তার দোসররা খেয়াল খুশিমত নানা কার্যক্রম চালাচ্ছেন। অথচ, আওয়ামী শাসনামলে আওয়ামী নেতাকর্মীদের চাটুকার ছিল বলেও গুরুতর অভিযোগ রয়েছে। এমনকি, স্বেরাচার দোসরদের সহযোগিতার অভিযোগ এনে অধ্যক্ষ নুরুল আলমকে মাদ্রাসা থেকে বিতাড়িত করা হয়।
পরবর্তীতে মানবিক বিবেচনায় মাদ্রাসার সহ-সভাপতি নাজিম বিশ্বাস পূনরায় দারুসচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় পূর্ণ বহাল করেন। কিন্তু কিছুদিন পার হতেই অধ্যক্ষ তার অতীত ভূলে গিয়ে পূর্বের ন্যায় আওয়ামী দোসরদের সাথে নিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। এমনকি, অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে তোয়াক্কা না করেই তার খেয়াল খুশিমত মাদ্রাসার বাৎসরিক নতুন বই নির্দিষ্ট পাবলিশার্স দিয়ে পাঠ্য করেছেন। অভিযোগ রয়েছে, বাৎসরিক নতুন বই পাবলিশার্স দিয়ে পাঠ্য করার পেছনে মোটা অংকের আর্থিক সুবিধা গ্রহন করেছেন অধ্যক্ষ! এমনকি, মাদ্রাসার অর্থ কমিটির অনুমতি না নিয়ে আলোচনা ছাড়াই কামিল , ফাজিল, আলিম শ্রেণীর নির্ধারিত বেতন ফি ছাড়া উপটোকনে ভর্তি করার মাধ্যমে ব্যাক্তি পকেটে টাকা পকেটে নিচ্ছে অধ্যক্ষ নামের এই টাউট!
খোঁজ নিয়ে জানা গেছে এই মাদ্রাসায় কামিল ও ফাজিলের কোন ক্লাস হয় না। মাদ্রাসা গভর্নিং বডির সদস্য আলামিন ও অর্থ উপ-কমিটির সদস্য হাবিবুল্লাহ জানিয়েছেন, মাদ্রাসার রেজিষ্ট্রিকৃত জমি না থাকা সত্ত্বেও বিভিন্ন খরচ দেখিয়ে প্রতিষ্ঠানের অর্থ বিনা প্রয়োজনে যেখানে সেখানে প্রিন্সিপালের নামে ব্যয় করে থাকেন। দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার গুরুত্বপূর্ণ হিসাব গুলি মাদ্রাসার স্বার্থে কখনই রেজিষ্টার খাতায় সম্পূর্ণ হিসাব গুলো সংরক্ষণ করে রাখা হয় না। অব্যাহত ভাবে একের পর এক অনিয়মের মাধ্যমে মাদ্রাসার সুনাম ক্ষুন্ন করার মাধ্যমে স্বনামধন্য এ মাদ্রাসার সুনান অক্ষুন্ন রাখতে টাউট মার্কা ও বিতর্কিত অধ্যক্ষ নুরুল আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার এবং সদর উপজেলা ইউএনও-এর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির জানান, ফতুল্লা থানাধীন কাশীপুর ঈদগা সংলগ্ন দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলমের স্বেচ্ছাচারিত এবং দুর্নীতির বিষয়ে আমরা অবগত বই। তবে,মাদ্রাসা কমিটি যদি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদেরকে অবহিত করেন তাহ




