নারায়ণগঞ্জ ।
,

BKM এর নারায়ণগঞ্জ মহানগর শাখা মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত।

গতকাল ( ৯ জুলাই’২৬ ইং) বৃহস্পতিবার মহানগরীর অস্থায়ী কার্যালয় ভূইগড়স্থ জামিআ দাওয়াতুল কুরআন মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মহানগরীর সভাপতি মাওলানা মামূনুর রশীদের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা রবিউল ইসলামের সঞ্চালনায় মজলিসে শূরার এই বৈঠকে কেন্দ্রীয় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজীজুর রহমান হেলাল।

মহানগর নির্বাহী কমিটির দায়িত্বশীল এবং সদস্যগণ ছাড়াও সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক অধস্থন সকল শাখার সভাপতি এবং সেক্রেটারিগণও এই শূরা বৈঠকে উপস্থিত ছিলেন।

এ সময় মহানগর এবং অধস্থন সকল শাখার ষান্মাসিক সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করা হয়।

বৈঠকে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে মহানগর শাখার সাংগঠনিক বিভাগ ও প্রচার বিভাগে নতুন দায়িত্বশীল নির্বাচন করা হয়। হাজী মিসবাহ উদ্দিনকে সংগঠন এবং মাহদী হাসান অভিকে প্রচার বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাওলানা হাসমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসানকে মহানগরের নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

সবশেষে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালের হেদায়েতি বক্তব্য ও দুআর মাধ্যমে বৈঠকটি সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >