নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ,
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নিতাইগঞ্জ ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

দেশের শীর্ষ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান Walton–এর উদ্যোগে সারাদেশে একযোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা নিতাইগঞ্জ বুধবার (২৪ জুন) দিনব্যাপী সকলের জন্য উন্মুক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে।

সকাল ১০টায় শহরের ভিক্টোরিয়া হাসপাতালের বিপরীতে রানা কমপ্লেক্সে অবস্থিত ওয়ালটন প্লাজা নিতাইগঞ্জে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নিতাইগঞ্জ প্লাজার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাইফুর রাজ্জাক। তিনি জানান, ওয়ালটন প্লাজার উদ্যোগে সারাদেশে একযোগে এ ধরনের উন্মুক্ত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

মেডিক্যাল ক্যাম্পের সার্বিক সহযোগিতায় ছিল এলাইড মা ও শিশু স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্লোর ইনচার্জ সঞ্জতি কুমার রায় এবং হায়ার ডেপুটি ম্যানেজার কামরুল ইসলাম।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় বিপুলসংখ্যক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন এবং এমন জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >