নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান-এর প্রত্যক্ষ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন ২০২৬ দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জিমখানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য তমাল আহমেদ নিপু (৪০)কে গ্রেফতার করা হয়। তিনি পাইকপাড়া এলাকার শাহসুজা রোডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এফআইআর নং-৩৯, তারিখ ২২ মে ২০২৬, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮/৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া গ্রেফতারকৃত তমাল আহমেদ নিপুর বিরুদ্ধে সাতকানিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





