নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে গত ০৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ০৬:৫৫ ঘটিকায় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চাষাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া র্যাব পরিচয়ে প্রতারণাকারী চক্রের ০২ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলোঃ
১। আক্তারুজ্জামান (৪৬), পিতা- মোঃ আতর আলী, মাতা- মোছাঃ আছিয়া খাতুন, সাং- সংগ্রামপুর দক্ষিণ পাড়া, পোস্ট- যাউদিয়া, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া। বর্তমানে বাসা নং- ১৬৫/১, হক সাহেবের বাড়ি, ওলান জমিদার গলি, থানা- হাতিরঝিল, ডিএমপি, ঢাকা।
২। মোঃ আমিরুল ইসলাম রাসেল (৩২), পিতা- তাজুল ইসলাম, মাতা- রেহেনা বেগম, সাং- পূর্ব ডেকরা মিয়াজীবাড়ী, পোস্ট- পদুয়া, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা।
অভিযানকালে তাদের হেফাজত হতে ০১টি অ্যাশ (ছাই) কালারের ব্যাগ, ০১টি ওয়্যারলেস সেট, ০১ জোড়া হ্যান্ডকাফ এবং র্যাবের ব্যবহৃত কালো রঙের ০৪টি কটি উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১৪-৪৫৭২ নম্বরের একটি মাইক্রোবাস রয়েছে। উক্ত গাড়ি ব্যবহার করে তারা র্যাব পরিচয়ে বিভিন্ন স্থানে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতো।
আটককৃত আসামিরা আরও স্বীকার করে যে, তারা এবং তাদের সহযোগী অজ্ঞাতনামা অন্যান্য সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি বাহিনী, বিশেষ করে র্যাবের পোশাক, হ্যান্ডকাফ, ওয়্যারলেস ও কটি ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
এ ঘটনায় প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







