নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর দিক-নির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: সাজেদুর রহমান এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ মে ২০২৬) সকাল ৬টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর থানাধীন খানপুর বউ বাজার রেললাইন সংলগ্ন লাল সবুজ পিজিয়ন ক্লাবের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতার করা হয় মো: সাগর (৩০) ও মোঃ সুমন (৩০) নামে দুইজনকে।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৩ দশমিক ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >