নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এর নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান এর প্রত্যক্ষ নেতৃত্বে জিমখানা এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলো—
১। হাসিনা বেগম (৫৬), স্বামী- আলমগীর হোসেন, সাং- নিউ জিমখানা বস্তি/কলোনী, ওয়ার্ড নং-১৫, নাসিক, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
তার কাছ থেকে ৫২ পুড়িয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
২। মোঃ মৃদুল (১৯), পিতা- মোঃ হারুন, সাং- জল্লারপাড় (ইলিয়াস মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
তার দখল থেকেও মাদক উদ্ধার করা হয়।
৩। মোঃ হাবিবুর রহমান ওরফে হাবিব (৩১), পিতা- মৃত কমল মিয়া, স্থায়ী ঠিকানা- আমলা পাড়া (৮৪ নং শাহসুজা রোড, আমহাট্টা জল্লার পাড়া), থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
তার কাছ থেকে ৫৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।







