নারায়ণগঞ্জ ।
,

নারায়ণগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে সদর থানার নিউ জিমখানা রেলওয়ে কলোনীর ৩ নম্বর গলিতে একটি টিনসেড বাড়ির সামনে অভিযান চালানো হয়।

এ সময় মো. নাসির আহম্মেদ ওরফে নাছির (৩৮) এবং মো. হারুন (৪২) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৭ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ২১ হাজার টাকা।

উদ্ধারকৃত মাদক জব্দ তালিকাভুক্ত করে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >