নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেমরা-কামশাইর সড়কের কেওডালা-কায়েতপাড়া নদীরঘাট সড়কে বালু নদীর উপর এলজিইডির ৯৭ কোটি ৬৩ লাখ ৭২ হাজার ৩২৬ টাকা ব্যয়ে ৬২৫.৩৫ মিটার দীর্ঘ সেতু নির্মানের কাজের উদ্বোধন করা হয়ছে। রবিবার সকালে এ সেতুর নির্মান কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকনসহ প্রমুখ।
সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, গুরুত্বপূর্ণ এই সেতুটি কিছু কুচক্রী মহল ও কয়েকটি সংস্থা নিজেদের স্বার্থে বন্ধ করে রেখেছিল, তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে সাহস পায় না। রূপগঞ্জ বাসি আমাকে সংসদে পাঠিয়েছে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে রূপগঞ্জ বাসীর পাশে থাকবো। আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাইনা।
জলসিড়ি আবাসন প্রকল্পকে উদ্দেশ্যে করে দিপু বলেন- আমাদের এখানে জলসিড়ি আবাসন প্রকল্প আছে, তারা যদি সরকারি ভাবে জমি চায় তহলে সরকারী নিয়ম-নীতির মাধ্যে অধিগ্রহণ করে নিতে পারে। অন্যায়ভাবে বালু ভরাট করে রেজিষ্ট্রি বিহীন কোন জমি গ্রহন করতে পারবেন না।






