নারায়ণগঞ্জ । বৃহস্পতিবার
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জন গ্রেফতার

রুপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৩ জন গ্রেফতার। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় দেশীয় অস্ত্র ও মাদকসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দীঘিবরাব এলাকার সোহেলের ছেলে জয়, বরাব এলাকার আকবর মিয়ার ছেলে হৃদয় ও একই এলাকার আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ২টি রামদা ১টি কাটার ও ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক এসআই সাদেক জানান, যুবদলের সভাপতি রমজান হোসেন খানের সহযোগিতায় দীঘিবরাবো এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ তিন জনকে আটক করে।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা হবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >