নারায়ণগঞ্জ । বুধবার
১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মোহাম্মদ আলীর শেষ মুহূর্তের প্রচারণায় উত্তাল জনপদ
পাগলায় হাতি মার্কার অপ্রতিরোধ্য গণস্রোত

নারায়ণগঞ্জ-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হয়ে উঠছে ভোটের সমীকরণ। পাগলা এলাকা জুড়ে এখন একটাই নাম, একটাই স্লোগান—হাতি মার্কা, মোহাম্মদ আলী। জনসাধারণের হৃদপিন্ড, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর শেষ সময়ের নির্বাচনী প্রচারণা রীতিমতো রূপ নিয়েছে অপ্রতিরোধ্য গণস্রোতে, যেখানে প্রতিদ্বন্দ্বীরা কার্যত কোণঠাসা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের উত্তাপ চরমে পৌঁছেছে। আর এই উত্তাল পরিস্থিতির মধ্যেই পাগলা এলাকা জুড়ে হাতি মার্কার পক্ষে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব গণজোয়ার।

নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত চলবে প্রচার-প্রসার ও গণসংযোগ। এই গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সর্বত্র ব্যাপক গণসংযোগ ও শক্তিশালী উপস্থিতি জানান দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে পাগলা এলাকা জুড়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিশাল মিছিল ও শোডাউন করেন তিনি। হাতি মার্কার পক্ষে ওঠা স্লোগানে স্লোগানে পুরো পাগলা এলাকা যেন রূপ নেয় উত্তাল সমুদ্রে। বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুহূর্তেই জনপদ পরিণত হয় মানুষের জলোচ্ছ্বাসে।

শেষ সময়ের এই প্রচারণায় বাড়তি মাত্রা যোগ করেছে মোহাম্মদ আলীর পরিবার। তার সুযোগ্য পুত্র মোহাম্মদ জয় ও কন্যা ঐশী আলীকেও দেখা গেছে গণসংযোগে সক্রিয়ভাবে অংশ নিতে। তারা উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

স্থানীয় ভোটারদের মতে, “পাগলায় এমন গণজোয়ার আগে দেখা যায়নি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে হাতি মার্কার পক্ষে রাস্তায় নেমেছে।”
শেষ মুহূর্তের এই শক্তিশালী গণসংযোগে স্পষ্ট হয়ে উঠছে—নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি মার্কা এখন শুধু একটি প্রতীক নয়, এটি জনমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >