নারায়ণগঞ্জ । বুধবার
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবো : মোহাম্মদ আলী

সনাতন ধর্মাবলম্বিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে হাতি প্রতিকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। তিনি বলেছেন, নারায়ণগঞ্জ সর্বদাই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ রেখেছে। আমরা আগামীতেও এই সম্প্রীতি বজায় রাখবো। আমি সর্বদা আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

গত শনিবার রাতে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের শীষ মহল এলাকায় অবস্থিত রাধা গবিন্দ মন্দিরে বিশ্ব শান্তি কামনায় অনুষ্ঠিত৩ দিন ব্যাপী অষ্টকালিন লীলা কীর্তনের দ্বিতীয় দিন রাতে অংশগ্রহণ করে সনাতন ধর্মাবলম্বিদের উদ্দেশ্যে এমপি প্রার্থী মোহাম্মদ আলী এসব কথা বলেন।

এসময় মন্দিরে উপস্থিত গন্যমান্য ব্যক্তিরা তাকে সাধুবাদ জানান এবং তারাও তাকে নিজেদের অভিভাবক হিসেবে অভিহিত করে সার্বিক মঙ্গল কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >