সাবেক এমপি কমান্ডার সিরাজুল ইসলামের কবর জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে নেতাকর্মীদের নিয়ে ফতুল্লার ভূইগড় এলাকায় অবস্থিত মরহুমের কবর জেয়ারত ও ফতেহা পাঠের মাধ্যমে তার রুহের মাগফেরাত কামনা করেন হাতি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া আলোচিত এই রাজনীতিবীদ।এসময় তিনি কমান্ডার সিরাজুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী নিয়ে বিষদ আলোচনা করেন।

এমপি প্রার্থী মোহাম্মদ আলী বলেন, সাবেক এমপি সিরাজুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সময় ২নং সেক্টরের অন্যতম একজন সংগঠক ছিলেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি একজন আদর্শবান রাজনীতিবীদ ছিলেন। ২০১২ সালের ২৩ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তার আত্মার মাগফেরাত কামনায় আমি মহান আল্লাহ তায়ালার দরবারে ফরিয়াদ জানাই।




