নারায়ণগঞ্জ । বুধবার
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহআলম ঘনিষ্ঠ রোজেল, পান্না মোল্লাসহ ফতুল্লা বিএনপির দশ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফতুল্লা থানা বিএনপির ১০ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। রবিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিস্কৃতরা বলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মোল্লা, সহ-সভাপতি মোঃ আলম, বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আক্তার, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিল্পব,মোঃ মুসলিম আহমেদ, ফতুল্লা থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, পান্না মোল্লা, কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আঃ রাজ্জাক।

বহিস্কৃতরা দীর্ঘদিন ধরে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচারণ করে নানা তৎপরতা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >