নারায়ণগঞ্জ । বুধবার
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ-৪
জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি: শাহ আলম

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম বলেছেন, নির্বাচনী প্রচারণায় তিনি জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনে তিনি আশাবাদী বলে মন্তব্য করেন।
সম্প্রতি এনায়েতনগরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠককালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শাহ আলম বলেন, আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করে আসছি। আজ জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন। এই ভালোবাসাই আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে অগ্রাধিকার দেবেন।

এ সময় তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা জানান, প্রতিদিনই মানুষের অংশগ্রহণ বাড়ছে এবং প্রচারণা কার্যক্রম আরও গতিশীল হচ্ছে।
শাহ আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের এই সমর্থন আগামী নির্বাচনে বিজয়ের পথে তাকে এগিয়ে নেবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষ >

এই বিভাগের আরও সংবাদ >